Viral Video: মদ্যপানের পর হাতে স্টিয়ারিং থাকলে কী হয় দেখুন, দুর্ঘটনায় ভয়াবহতায় আঁতকে উঠবেন
মদ্যপানের (Alcohol) ফল কতটা খারাপ হতে পারে, তা ফের আরও একবার প্রকাশ পেল। ব্য়স্ত রাস্তায় মদ্যপানের জেরে কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, তার প্রমাণ এবার ফের পাওয়া গেল। তেলাঙ্গানার নান্দয়ালের রাস্তা দিয়ে একটি ট্রাক (Truck Driver) যাওয়ার সময় সেটি হঠাৎ করে রাস্তা পালটে ফেলে। সোজা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ ট্রাকটি অন্যদিকে ঘুরে যায়। ট্রাকটি ঘুরে যেতেই অপরদিক থেকে আসা এক বাইক চালককে সেটি ধাক্কা দেয়। শুধু ধাক্কা বললে ভুল হবে, বাইক চালককে চাকার তলায় পিষে দেয় ট্রাক চালক। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। মদ্যাপান করে রাস্তায় নামলে যে কী পরিস্থিতি হতে পারে, তা এই ভিডিয়ো (Viral Video) থেকে ফের সামনে এল।
আরও পড়ুন: Mumbai: বহুতলে ভেঙে পড়ল লিফট, ৭ ফুট গভীরে পড়ে মৃত্যু এক ব্যক্তির, আহত একজন ভর্তি হাসপাতালে
দেখুন মদ্যপানের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে...
A tipper lorry driver under the influence of alcohol lost control of his vehicle, which jumps the divider and hits a two-wheeler coming from the opposite direction on the highway, and veered off the road in #Nandikotkur , #Nandyal dist, seriously injuring the two-wheeler riders,… pic.twitter.com/4YgIH4diYh
— Surya Reddy (@jsuryareddy) June 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 02, 2025 06:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

