Viral Video: নেই হুইলচেয়ার, ৮০ বছরের বৃদ্ধা মাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল মেয়ে, দেখুন ভিডিয়ো

ভিডিয়োটি প্রকাশ্যে আসতে টনক নড়ে তামিলনাড়ু স্বাস্থ্য দফতরের। তদন্তের আশ্বাস দেন স্বাস্থ্য দফতরের জয়েন্ট ডিরেক্টর অম্বিকা শানমুগাম। তিনি বলেন, "আমি হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে অন্যান্য স্টাফ এবং পরিচারিকাদের সঙ্গেও কথা বলব।"

Viral Video: নেই হুইলচেয়ার, ৮০ বছরের বৃদ্ধা মাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে গেল মেয়ে, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। একটি ৩৬ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, ৮০ বছরের বৃদ্ধা মাকে কোলে তুলে হাসপাতালের ভিতরে নিয়ে যাচ্ছেন এক ভদ্রমহিলা। হাসপাতালে কি একটি হুইলচেয়ার নেই? উঠতে থাকে প্রশ্ন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতে টনক নড়ে তামিলনাড়ু স্বাস্থ্য দফতরের। তদন্তের আশ্বাস দেন স্বাস্থ্য দফতরের জয়েন্ট ডিরেক্টর অম্বিকা শানমুগাম। তিনি বলেন, "আমি হাসপাতালের সুপারিনটেনডেন্ট এবং মেডিক্যাল অফিসারের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে অন্যান্য স্টাফ এবং পরিচারিকাদের সঙ্গেও কথা বলব।" এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, হাসপাতালে পর্যাপ্ত হুইলচেয়ার রয়েছে। কিন্তু সেই সময় একটি মৃতদেহ (খুনের) এসে পড়ায় সব কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন। মাকে তাড়াতাড়ি চিকিৎসা করানোর জন্য তাই আর অপেক্ষা না করে তাঁকে কোলে তুলে নিকে যাওয়ার সিদ্ধান্ত নেন ওই ভদ্রমহিলা।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 29, 2024 03:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).