Govinda: কী হয়েছিল তাঁর সঙ্গে, হাসপাতাল থেকে বেরিয়েই মুখ খুললেন গোবিন্দা, দেখুন ভিডিয়ো
হাসপাতাল থেকে ছাড়া হল গোবিন্দাকে। বুধবার দুপুরে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছাড়া পান অভিনেতা। হাসপাতাল থেকে হাসি মুখ নিয়ে বেরোতে দেখা যায় অভিনেতাকে। গোবিন্দা জানান, বেশি যোগ, প্রাণায়াম করেছিলেন। হঠাৎ বেশি যোগ প্রাণায়াম তাঁর শরীর বহন করতে পারেনি। সেই কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাঁকে দেখেছেন। ওষুধপত্র দিয়েছেন। চিকিৎসকদের দেওয়া ওষুধের মাধ্যমে তিনি আবার ঠিক হয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন গোবিন্দা।
মঙ্গলবার রাত ১টা নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গোবিন্দা। ঝিমুনি ধরে অভিনেতার। সেই সঙ্গে মাথার যন্ত্রণা। চিকিৎসকের কথা মত ওষুধ খেয়েও কোনও কাজ হয়নি। এরপর অভিনেতাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা নীরিক্ষার পর অবশেষে ছাড়া পাবন ৬১ বছরের এই জনপ্রিয় অভিনেতা।
হাসপাতাল থেকে বেরিয়ে কী বললেন গোবিন্দা...
#WATCH | Mumbai, Maharashtra: As actor Govinda leaves from a hospital after getting discharged, he says, "I did excessive hard work and was fatigued. Yoga-Pranayam is good. Excessive exercise is tough. I am trying to make my personality even better. I feel Yoga-Pranayam is… pic.twitter.com/Yexw1SHJur
— ANI (@ANI) November 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 12, 2025 03:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

