Vice President of India Election: দেশের ১৭ তম উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন, দেখে নিন কবে হবে ভোটগ্রহণ
দেশের ১৭তম উপরাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। জগদীপ ধনখড়ের উত্তরসূরির জন্য ভোট গ্রহণ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। ভোট গ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৭ আগস্ট। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২১ আগস্ট। ২২ আগস্ট মনোনয়ন পত্র গুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২৫ আগস্ট বলে নির্বাচন কমিশন আজ এক বিবৃতিতে জানিয়েছে। তবে উল্লেখ্য যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সে ক্ষেত্রে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফলপ্রকাশ করা হবে।
উপরাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা কমিশনেরঃ-
#NewsPunch: The Election Commission of India has announced that the election to choose the next Vice President of India will be held on September 9, with counting of votes to take place the same day.@ECISVEEP @SpokespersonECI @AnchorKritika pic.twitter.com/NVveEAw6TO
— DD News (@DDNewslive) August 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

