Vande Bharat Express: কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে তিরুবনন্তপুরম-কান্নুর বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনে লাগান হল সাংসদের পোস্টার

তিরুবনন্তপুরম থেকে কান্নুর অবধি যাওয়ার পথে বিক্ষোভের মুখে সদ্য চালু হওয়া বন্দে ভারত এক্সপ্রেস,ট্রেনের বগিতে লাগল কংগ্রেস সাংসদ ভি কে শ্রীকন্দনের পোস্টার

Vande Bharat Express: কংগ্রেস কর্মীদের বিক্ষোভের মুখে তিরুবনন্তপুরম-কান্নুর বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনে লাগান হল সাংসদের পোস্টার
Agitation of Kerala Congress Photo Credit: Twitter@ANI

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বন্দে ভারত এক্সপ্রেসের। কখনও দ্রুত গতির ট্রেনে গবাদি পশুর ধাক্কা আবার কখনও বা চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা  এই সবের পাশাপাশিও এবার  এই ঘটনা উঠে এল সংবাদ শিরোনামে। গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন কেরালার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। সেই ট্রেন যখন কেরালার পালাক্কাদের শোরানুর স্টেশন পৌঁছায় তখন কংগ্রেস কর্মীরা বন্দে ভারত এক্সপ্রেসের একটি বগির জানলায় পালাক্কাদ সাংসদ ভি কে শ্রীকন্দনের পোস্টার সাঁটিয়ে দেয়। ঘটনার ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF). তারা এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। ঘটনায় যুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। দেখুন সেই বিক্ষোভের ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 26, 2023 08:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).