UttarPradesh : স্কুলে গরহাজির থাকার অভিযোগে ৯ হাজার শিক্ষককে নোটিশ শিক্ষা দফতরের

নোটিশের পাশাপাশি গরহাজির থাকার জেরে বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে

UttarPradesh : স্কুলে গরহাজির থাকার অভিযোগে ৯ হাজার শিক্ষককে নোটিশ শিক্ষা দফতরের
Photo Credit: Twitter@latestly

স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে উত্তরপ্রদেশে ৯ হাজার প্রাথমিক শিক্ষককে পাঠানো হল নোটিশ। শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি তদন্ত চালানোর পর উঠে এসেছে এমন তথ্য।সেপ্টেমবর এবং অক্টোবরে জেলা এবং ব্লক পরিষরে টাস্ক ফোর্স গঠন করে চালানো হয় এই  অনুসন্ধান।

এই অনুসন্ধানটি ছাত্র এবং শিক্ষক উভয়ের হাজিরার বিষয়ে তথ্য নেওয়ার জন্যই করা হয়েছিল।নোটিশ পাঠানোর পাশাপাশি তাদের মাসিক বেতন থেকে টাকাও কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে।৭৫ টি জেলার ৩০ হাজার স্কুলে তদন্ত চালিয়ে গরহাজির শিক্ষকদের বের করা হয়েছে।প্রত্যেক মাসে ৪০ টি করে স্কুল পরিদর্শন করে এই টাস্ক ফোর্স।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 24, 2023 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).