Uttarakhand Cloudburst: উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়, জলের তোড়ে মৃত্যু ৩ জনের
হিমাচলের (Himachal Pradesh) পাশাপাশি এবার উত্তরাখণ্ডেও (Uttarakhand) শুরু হয়েছে মেঘভাঙা (Cloudburst) বৃষ্টি। উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃ্ষ্টির জেরে এবার ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, মেঘভাঙা বৃষ্টিতে ৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ বৃষ্টির জেরে রাজ্যের একাধিক সেতুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজ শুরু হয়েছে জোর কদমে। যে সমস্ত মানুষ শরণার্থী শিবিরে রয়েছেন, তাঁদের যাতে কোনও ধরনের অসুবিধার মধ্যে পড়তে না হয়, সে বিষয়ে কড়া নজর রাখা হয়েছে বলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী জানান।
দেখুন কী বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী...
#WATCH | Tehri Garhwal: Uttarakhand CM Pushkar Singh Dhami says, "There has been loss of life and property due to cloudburst and heavy rains here last night. 3 people have died. There has been major damage to the bridges. Relief and rescue operations are going on. We are ensuring… https://t.co/5oxB9mseaO pic.twitter.com/tCYCdDgEpN
— ANI (@ANI) August 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2024 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

