Uttarakhand Rain: উত্তরাখণ্ডে ভয়াবহ বৃষ্টি, কেদারনাথ যাত্রার পথে আটকে থাকা ১৫০০ জনকে উদ্ধার
এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে (Uttarakhand) কার্যত বিপর্যয় নামতে শুরু করেছে। একনাগাড়ে বৃষ্টির (Rain) জেরে কেদারনাথ যাত্রার পথে যাঁরা আটকে পড়েন, তাঁদের নিরাপদে উদ্ধার করল বিপর্যয় মোকাবিলাকারী দল। যে সংখ্যাটা প্রায় ১৫০০ বলে জানা যাচ্ছে। এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF), ডিডাসটার রেসপন্স ফোর্স সবাই একযোগে কাজ শুরু করেছে। উত্তরাখণ্ডে যে হারে বৃষ্টি হচ্ছে, তাতে কেউ যাতে কোনওভাবে আটকে না থাকেন, সে বিষয়ে জোর তৎপরতা শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল। রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার উত্তরাখণ্ডের একাধিক জায়গা ভয়াবহ রূপ দেখাতে শুরু করে বৃষ্টি। ফলে বহু মানুষ বিভিন্ন জায়গায় আটকে পড়েন। সেখান থেকেই তাঁদের একযোগে উদ্ধার শুরু করেছে বিপর্যয় মোকাবিলাকারী দল।
দেখুন ট্যুইট...
Uttarakhand | Restoration work is underway to repair the damaged portion of the road between Sonprayag and Gaurikund. Kedarnath Yatra trek route between Kedarnath Dham to Chhoti Lincholi is open for movement now: State Information Department
(Photo source: State Information… pic.twitter.com/XUFDzcoYSY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 09, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

