Chamoli Cloudburst: চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ বহু, গভীর রাতে গৃহহীন অনেকেই, ভগবানের কাছে প্রার্থনা মুখ্যমন্ত্রী ধামির

উত্তরাখণ্ডের চামোলি জেলায় গতকাল রাতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি হয়। চামোলির থারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিতে বড় ক্ষতি হয়।

Chamoli Cloudburst: চামোলিতে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজ বহু, গভীর রাতে গৃহহীন অনেকেই, ভগবানের কাছে প্রার্থনা মুখ্যমন্ত্রী ধামির
Chamoli Cloudburst. (Photo Credits:X)

Chamoli Cloudburst: ধারালির পর এবার চামোলি। উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টি। চামোলি জেলায় গতকাল রাতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে সব কিছু ধ্বংসস্তুপে পরিণত করে। এর ফলে বহু গ্রামবাসী নিখোঁজ হয়ে গিয়েছেন। গভীর রাতে গৃহহীন অনেকে। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা এলাকা। বাড়িঘর, দোকানবাড়ির পাশাপাশি কিছু প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে।য চামোলির থারালি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিতে বড় ক্ষতি হয়। এই নিয়ে এক্স প্ল্য়াটফর্মে প্রশাসনের উদ্যোগের কথা জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী ধামি জানালেন, 'চামোলি জেলার থারালিতে মেঘভাঙা বৃষ্টির ট্র্যাজিক দুর্ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ দুর্ঘটনাস্থলে ত্রান ও উদ্ধারকাজে নেমেছে। এমন সময়ে আমি স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির দিকে নজর রাখছি। ভগবানের কাছে আমি সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।"

দেখুন মেঘভাঙা বৃষ্টির পর এখন চামোলির পরিস্থিতি

 

দেখুন ভিডিও

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).