Uttar Pradesh Flood Situation: বারাণসীতে অবিরাম ভারী বৃষ্টিতে আবাসিক এলাকা প্লাবিত, গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধিতে চিন্তায় বাসিন্দারা (দেখুন ভিডিও)
টানা বৃষ্টির জেরে উত্তরপ্রদেশের ১৭ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও নদীগুলি আবার বিপদসীমার উপর দিয়ে বইছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি বারাণসী এবং প্রয়াগরাজের। বারাণসীতে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকেই বারাণসীর নিচু এলাকাগুলিতে গঙ্গার জলের স্তর বেড়েছে। আরও বৃষ্টি হলে পরিস্থিতি যে আরও খারাপ হবে, সেই আতঙ্কেই ভুগছেন স্থানীয়েরা। নিচু জায়গার পাশাপাশি ঘনবসতি পূর্ণ এলাকাও জলের তলায় চলে গেছে। বসতি এলাকায় জল ঢুকে পড়ায় নৌকা করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।
#WATCH | Uttar Pradesh: Residential areas flooded in Varanasi as the water level of River Ganga rises following incessant heavy rainfall in the city. pic.twitter.com/zG8LlCQDaf
— ANI (@ANI) August 7, 2025
লাগাতার বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছে বারাণসী এবং প্রয়াগরাজে। এই পরিস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই গঙ্গার ঘাটগুলিতে নজরদারি চালানো হচ্ছে। গঙ্গায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বারাণসীর অলিগলিতে গঙ্গার জল ঢুকে পড়েছে। নমো ঘাট, অস্সি ঘাট ডুবে গিয়েছে।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2025 09:59 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

