Covid-19 Vaccine: কোভিড সতর্কতামূলক টিকায় দুটি ডোজের মধ্যে ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস

করোনা ভাইরাসে সতর্কতামূলক টিকায় দুটি ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে ৬ মাস করা হল। এতদিন করোনা ভাইরাস সতর্কতমূলক টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান ছিল ৯ মাস।

Covid-19 Vaccine: কোভিড সতর্কতামূলক টিকায় দুটি ডোজের মধ্যে ব্যবধান ৯ মাস থেকে কমিয়ে ৬ মাস
Vaccine | Image used for representational purpose (Photo Credits: Oxford Twitter)

করোনা ভাইরাসে সতর্কতামূলক টিকায় দুটি ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে ৬ মাস করা হল। এতদিন করোনা ভাইরাস সতর্কতমূলক টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান ছিল ৯ মাস। বিশেষজ্ঞদের পরমার্শ মেনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দুটি ডোজের মধ্যে ব্যবধান তিন মাস কমিয়ে দিল। তবে এই নিয়ম ১৮ বছরের উর্ধ্বে দেশের নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য।

দেশে করোনার প্রকোপ বফের বাড়তে শুরু করেছে। ভারতের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে করোনার BA.1 প্রজাতির জায়গা দখল করে নিতে শুরু করেছে BA.2। যা নিয়ে ফের গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। এমন সময় সতর্কতামূলক টিকা নেওয়ার কথা বলা হচ্ছে। আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন? ইস্তফা দিলেন মোদী সরকারের মন্ত্রী মুক্তার আব্বাস নকভি

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 06, 2022 05:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).