Mamata Banerjee On Covid 19: প্রত্যেকে সতর্ক থাকুন, কোভিড আতঙ্ক নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো
কোভিড (COVID 19) নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে কোমর্বিড রোগী যাঁরা, তাঁদের সতর্ক থাকতে হবে। তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On COVID 19) আরও বলেন, চেষ্টা করুন সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর। তা হলে আর কোনও একটি রোগের নাম করে অতিরিক্ত খরচ হবে না। যাতে কোনও মানুষের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য পদক্ষেপ করা হচ্ছে। ভারতে ১৩০ কোটি মানুষ বসবাস করেন। তার মধ্যে হাতে গুনে ৪ থেকে ৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। কোভিড ওমিক্রন প্রজাতিটি বাড়ছে। তাই সাধারণ সর্দি, কাশির মত করেই কোভিড ছড়াচ্ছে। ফলে কোভিড নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শুধু সতর্কতা অবলম্বন করতে হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
শুনুন কোভিড নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী....
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 09, 2025 04:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

