Uddhav Thackeray Defends Kunal Kamra: 'গদ্দারকে গদ্দার বলা অপরাধ নয়', কুণাল কামরার বিতর্কিত মন্তব্যে সমর্থন জানালেন উদ্ধব ঠাকরে

কুণালকে ক্ষমা চাইতে হবে, দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এরই মাঝে শিবসেনা (ইউটিবি) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কুণালের সমর্থনে এগিয়ে এলেন।

Uddhav Thackeray Defends Kunal Kamra: 'গদ্দারকে গদ্দার বলা অপরাধ নয়', কুণাল কামরার বিতর্কিত মন্তব্যে সমর্থন জানালেন উদ্ধব ঠাকরে
Uddhav Thackeray, Kunal Kamra (Photo Credits: X)

কৌতুক অনুষ্ঠানে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) 'গদ্দার' (বিশ্বাসঘাতক) বলে কটাক্ষ করেছেন কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra)। শিন্ডেকে অসম্মান করার অভিযোগে শিবসেনার রোষের মুখে পড়েছেন কৌতুকশিল্পী। সোমবার সকাল থেকে উত্তাল মহারাষ্ট্রের (Maharashtra) রাজ্য রাজনীতি। কুণালকে ক্ষমা চাইতে হবে, দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এরই মাঝে শিবসেনা (ইউটিবি) প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) কুণালের সমর্থনে এগিয়ে এলেন। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে উদ্ধব বললেন, 'আমার মনে হয় না কুণাল ভুল কিছু বলেছেন। গদ্দারকে গদ্দার বলা মানে অপমান করা নয়...।

আরও পড়ুনঃ কৌতুকের ছলে অপমান সহ্য করা হবে না, ক্ষমা চাইতে হবে কুণাল কামরাকে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী ফড়নবীশের

কুণালকে সমর্থন উদ্ধব ঠাকরেরঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 24, 2025 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).