Cyclone Dana: ডানা আছড়ে পড়ার আগেই পুরী পর্যটকশূন্য করার নির্দেশ, ভ্রমণ বাতিল করে তড়িঘড়ি ফিরতে হচ্ছে
সমুদ্র সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।
ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলা এবং ওড়িশার উপকূল অঞ্চলে। আছড়ে পড়তে চলেছে 'ডানা' (Cyclone Dana)। বঙ্গোপসাগরে এখনও ঘূর্ণিঝড়ের জন্ম হয়নি ঠিকই কিন্তু সম্ভাব্য দুর্যোগের পূর্বাভাস অনেক আগেই দিয়েছে বিভিন্ন আবহাওয়া দফতর। আগাম প্রস্তুতি নেওয়া শুরু করেছে দুই রাজ্য। উপকূল অঞ্চলে ঘূর্ণিঝড় ডানা তাণ্ডব শুরু করার আগেই একে একে পর্যটকেরা পুরী (Puri) ছাড়তে শুরু করেছে। সমুদ্র সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবারের মধ্যে পর্যটকদের পুরী ছাড়ার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৪ এবং ২৫ তারিখের মধ্যবর্তী রাতে পুরী এবং সাগর দ্বীপের মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা। বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় প্রায় ১২০ কিলোমিটার।
পুরী ছাড়ছেন পর্যটকেরা...
#WATCH: Cyclone Dana | Tourists started to leave pilgrim town Puri as #Odisha braces up for possible cyclone Dana#CycloneDana #Odisha #OTVNews pic.twitter.com/396ZxIsL7E
— OTV (@otvnews) October 22, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 22, 2024 11:29 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

