Mamata Banerjee: প্রচার মঞ্চে অখিলেশের পাশে বসে উত্তরপ্রদেশে 'খেলা শুরু' মমতার
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে প্রচার শুরু করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লখনউতে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশের পাশে মঞ্চে বসে প্রথম দফার ভোটের প্রচার করছেন মমতা।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে (Uttar Pradesh Assembly Elections 2022) বিজেপি (BJP)-কে হারাতে প্রচার শুরু করে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লখনউতে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ( Akhilesh Yadav) পাশে মঞ্চে বসে প্রথম দফার ভোটের প্রচার করছেন মমতা। ইউপি বিধানসভায় প্রার্থী না দিলেও, সমাজবাদী পার্টিকে জেতাতে অখিলেশের অনুরোধে প্রচার করছেন দিদি। মমতা আগেই জানিয়েছেন, এবার প্রার্থী না দিলেও, ২০২৪-লোকসভা ভোটে উত্তরপ্রদেশে লড়বে তৃণমূল।
১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে আজ প্রচারের শেষ দিন। প্রথম দফায় ৫৮টি আসনে ভোট হবে। মোট সাত দফায় রাজ্যের ৪০৩টি আসনে ভোট হবে।
দেখুন টুইট
#TMC Chairperson #MamataBanerjee campaigns for @samajwadiparty Chief #AkhileshYadav in #Lucknow ahead of 1st phase of elections. #UttarPradeshElections pic.twitter.com/g6G8Zavh22
— Sreyashi Dey (@SreyashiDey) February 8, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2022 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

