Maha Shivratri 2025:মহা শিবরাত্রিতে মহা বিপত্তি,লিঙ্গরাজ মন্দিরে ভিড়ের মধ্যে আহত ৩

আহতদের দেখতে ভুবনেশ্বরের হাসপাতালে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

Maha Shivratri 2025:মহা শিবরাত্রিতে মহা বিপত্তি,লিঙ্গরাজ মন্দিরে ভিড়ের মধ্যে আহত ৩
হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী (ছবিঃPTI)

নয়াদিল্লিঃ মহা শিবরাত্রি(Maha Shivratri 2025) উপলক্ষে ভুবনেশ্বরের(Bhubaneswar ) লিঙ্গরাজ মন্দিরে(Lingaraj Temple) বিপুল ভক্ত সমাগম। ভিড়ের মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত ৩। আহতদের মধ্যে রয়েছেন এক পুলিশ আধিকারিক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টা ৪০ নাগাদ। প্রদীপের আলোর তাপ নেওয়ার জন্য হুড়োহুড়ি শুরু হয়। আর তার মাঝেই পড়ে গিয়ে গুরুতর আহত হন ওই তিনজন। সঙ্গে সঙ্গে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের দেখতে ভুবনেশ্বরের হাসপাতালে পৌঁছেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি।

মহা শিবরাত্রিতে মহা বিপত্তি,লিঙ্গরাজ মন্দিরে ভিড়ের মধ্যে আহত ৩

হাসপাতালে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 27, 2025 08:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).