Rajya Sabha Controversial Bill: রাজ্যসভাতে তিনটি বিতর্কিত বিষয়ের প্রাইভেট মেম্বার বিল হিসেবে উত্থাপন আজ

উপাসনালয় বিশেষ বিধান (বাতিল বিল, ২০২২)(The Places of Worship Special Provisions Repeal Bill, 2022), ভারতের অভিন্ন দেওয়ানি বিধি বিল(The Uniform Civil Code in India Bill), এবং ওয়াকফ আইন, ১৯৯৫ (Bill to repeal the Waqf Act, 1995) বাতিল করার জন্য বিল পেশ করার কথা রয়েছে

Rajya Sabha Controversial Bill: রাজ্যসভাতে তিনটি বিতর্কিত বিষয়ের প্রাইভেট মেম্বার বিল হিসেবে উত্থাপন আজ
Indian Parliament (Photo Credit: Twitter)

নয়া দিল্লি: আজ (শুক্রবার) রাজ্যসভায় প্রাইভেট মেম্বার বিল হিসেবে তিনটি বিতর্কিত বিষয় উত্থাপন করা হবে। উপাসনালয় বিশেষ বিধান (বাতিল বিল, ২০২২)(The Places of Worship Special Provisions Repeal Bill, 2022), ভারতের অভিন্ন দেওয়ানি বিধি বিল(The Uniform Civil Code in India Bill), এবং ওয়াকফ আইন, ১৯৯৫ (Bill to repeal the Waqf Act, 1995) বাতিল করার জন্য বিল পেশ করার কথা রয়েছে। বিজেপি সাংসদ কিরোডি লাল মিনা (Kirodi Lal Meena) অভিন্ন দেওয়ানি বিধি তৈরির জন্য জাতীয় পরিদর্শন ও তদন্ত কমিটি (National Inspection and Investigation Committee) গঠনের জন্য একটি বিল পেশ করবেন। হরনাথ সিং যাদব (Harnath Singh Yadav) ১৯৯১ সালের উপাসনালয় (বিশেষ বিধান) আইন এবং ১৯৯৫ সালের ওয়াকফ আইন বাতিল করার জন্য একটি বিল পেশ করবেন। এছাড়া ভোক্তা বিষয়ক স্থায়ী কমিটির (Committee on consumer Affairs) প্রতিবেদন এবং অফিস অব প্রফিট সঙ্ক্রান্ত যৌথ কমিটির প্রতিবেদনও সংসদে উপস্থাপন করা হবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 09, 2022 11:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).