The Kerala Story: বাংলায় 'ব্যান'-এর পর উত্তরপ্রদেশে করমুক্ত 'দ্য কেরালা স্টোরি', ট্যুইট যোগীর

The Kerala Story: বাংলায় 'ব্যান'-এর পর উত্তরপ্রদেশে করমুক্ত 'দ্য কেরালা স্টোরি', ট্যুইট যোগীর
Yogi On The Kerala Story (Photo Credit: ANI)

এবার দ্য কেরালা স্টোরি (The Kerala Story) করমুক্ত হতে চলেছে উত্তরপ্রদেশে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার সকালে ট্যুইট করে এই খবর জানান। অর্থাৎ মুক্তির পর এবার গোটা উত্তরপ্রদেশ জুড়ে করমুক্ত হবে দ্য কেরালা স্টোরি। প্রসঙ্গত পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দ্য কেরালা স্টোরি-র প্রদর্শন নিষিদ্ধ করা হচ্ছে। সোমবার সাংবাদিক সম্মেলনে এমনই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরির প্রদর্শন নিষিদ্ধ হওয়ার পর এবার উত্তরপ্রদেশে পরিচালক সুদীপ্ত সেনের এই ছবি করমুক্ত করা হল।

আরও পড়ুন: Mamata Banerjee On The Kerala Story: 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গে, জানালেন মুখ্যমন্ত্রী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 09, 2023 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).