Bihar: সিক্রাহনা নদীতে নৌকাডুবি, দুর্ঘটনায় মৃত ৩ যাত্রী, আহত অনেকে, শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের পূর্ব চম্পারণ জেলায়। লাখাউড়া থানা এলাকার সিক্রাহনা নদীতে নৌকাডুবির কারণে মৃত্যু হল ৩ যাত্রীর।
রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের (Bihar) পূর্ব চম্পারণ জেলায়। লাখাউড়া থানা এলাকার সিক্রাহনা নদীতে নৌকাডুবির কারণে মৃত্যু হল ৩ যাত্রীর। আহত কমপক্ষে ১১ জন। জানা যাচ্ছে, এদিন নদী পারাপার করতে গিয়ে উল্টে যায় নৌকাটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ডুবুরি এসে হতাহতদের উদ্ধার করে। যদিও দুর্ঘটনার পর বেশ কয়েকঘন্টা ২ যাত্রীর দেহ খুজে পাওয়া যাচ্ছিল না। পরে অবশ্য তাঁদের দেহ পাওয়া যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার মৃতদের পরিবারের প্রতি শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
দেখুন পোস্ট
Bihar CM Nitish Kumar tweets, "The boat accident in the Sikrahna River in the Lakhaura police station area of East Champaran district, resulting in the death of 3 people, is tragic. Deep condolences to the bereaved families. I pray to God to grant the families of the deceased the… pic.twitter.com/rg5jkZXcrK
— IANS (@ians_india) October 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 12, 2025 11:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

