Kamakhya Temple: অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে মহাভোগের আয়োজন, প্রথা মেনে হল কুমারী পুজো
এই চারদিন ঋতুমতী দেবীকে বিশ্রাম দেওয়া হয়। চারদিন বন্ধ থাকে মন্দির।
নয়াদিল্লিঃ অম্বুবাচী (Ambubachi )উপলক্ষে কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple)মহাভোগের আয়োজন। প্রথা মেনে বৃহস্পতিবার সকালে মন্দিরে মহাভোগ দেওয়া হল। এরপর ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা। শুধু তাই নয়, এদিন অম্বাবুচী নিবৃত্তি উপলক্ষে কামাখ্যা মন্দিরে ১৫০ জন কিশোরীকে কুমারী রুপে পুজো করা হয়। উল্লেখ্য, সতীর ৫১ পীঠের অন্যতম হল কামাখ্যা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সতীর যোনি পড়েছিল অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ে কামাখ্যা। এরপর সেখানেই গঠিত হয় কামাখ্যা মন্দির। ২২ জুন থেকে শুরু হয়েছিল অম্বুবাচী। প্রথা রয়েছে, এই চারদিন ঋতুমতী দেবীকে বিশ্রাম দেওয়া হয়। চারদিন বন্ধ থাকে মন্দির।
অম্বুবাচী উপলক্ষে কামাখ্যা মন্দিরে মহাভোগের আয়োজন, প্রথা মেনে হল কুমারী পুজো
Guwahati, Assam: The Ambubachi Mahayog concluded at Kamakhya Temple. After rituals by priests, the temple doors reopened for devotees. Over 150 girls were worshipped during Kumari Puja, followed by a sacred Havan ceremony pic.twitter.com/AQJKHwyVP9
— IANS (@ians_india) June 26, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2025 04:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

