Tamil Nadu: ৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ, মাঝরাতেই মাছের সন্ধানে সমুদ্রে তামিলনাড়ুর মৎসজীবিরা (দেখুন ভিডিও)
গত ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন রাজ্যে। সাধারণত প্রতি বছর এই সময়ে মৎস্য শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে থাকে মৎস্য দফতর। এই সময় সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়ে থাকে। নির্দিষ্ট এই সময়ে কোনও ট্রলার নির্দেশ অমান্য করে মাছ ধরতে সমুদ্রে যেতে পারে না, প্রয়োজনে ট্রলারের লাইসেন্স পর্যন্ত বাতিল করার নির্দেশিকাও জারি করা হয়। চলে প্রশাসনের কড়া নজরদারিও। কিন্তু গতকাল সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মৎসজীবিদের আবারও সমুদ্রে যেতে দেখা গেছে। তামিলনাড়ুর থুথুকুডি মৎস্য বন্দর থেকে ২৬০ টিরও বেশি নৌকা, থারুভাইকুলাম এবং ভেম্বার থেকে অন্যান্য নৌকা ট্রলার সহ মৎসজীবিরা সমুদ্রে যাত্রা শুরু করেছে।
৬০ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার পর নৌকা নিয়ে সমুদ্রে মৎসজীবিরাঃ
Thoothukudi, Tamil Nadu: After a 60-day fishing ban for fish breeding, fishermen have resumed operations. Over 260 boats from , along with others from Tharuvaikulam and Vembar, set out to sea pic.twitter.com/8BWLb996p8
— IANS (@ians_india) June 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 08:32 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

