Suvendu Adhikari: রাজ্যবাসী বলছে নো এসআইআর, নো ইলেকশন, মন্তব্য শুভেন্দু অধিকারীর
ছট পুজো মিটলেই বিহারে বিধানসভা নির্বাচন। এর কয়েকমাস পর অর্থাৎ আগামী বছরের শুরুতে বাংলায় বিধানসভা নির্বাচন।
ছট পুজো মিটলেই বিহারে বিধানসভা নির্বাচন। এর কয়েকমাস পর অর্থাৎ আগামী বছরের শুরুতে বাংলায় বিধানসভা নির্বাচন। যদিও নির্বাচনের আগে বিহারের মতোই বাংলাতেও এসআইআর হওয়ার কথা। তবে এই নিয়ে ইতিমধ্যেই বিরোধীতা শুরু করেছে বাংলার শাসক দল। ফলে এসআইআর নিয়ে বাংলার রাজনীতি যে উত্তপ্ত হবে, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এসআইআর দ্রুত শুরু করার দাবি জানানো হচ্ছে। এই ইস্যু নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “২৬-এর নির্বাচনের আগে বাংলার মানুষ ভোটার লিস্টের শুদ্ধিকরণ চাইছে। এরজন্য নির্বাচন কমিশন অবশ্যই যথাযথ উদ্যোগ নেবে। রাজ্যের প্রতিটি মানুষের একটাই দাবি নো এসআইআর, নো ইলেকশন”।
দেখুন শুভেন্দু অধিকারীর মন্তব্য
Kolkata, West Bengal: LoP in the state Assembly Suvendu Adhikari says, "The people of Bengal want a fresh voter list before the general election in 2026..." pic.twitter.com/Q6q9IvilAI
— IANS (@ians_india) October 24, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

