Supreme Court: লকডাউনে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা শুনবে সুপ্রিম কোর্ট
করোনার (COVID 19) জেরে লকডাউনের (Lockdown) সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশা কোন পর্যায়ে পৌঁছেছিল, সে বিষয়ে দায়ের করা হয় স্বতঃপ্রণোদিত মামলা। পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়, এবার তার শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court)। সুপ্রিম কোর্টের বিচারপতি এম আর শাহ এবং হিমা কোহলির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত লকডাউন ঘোষণার পর ভারতের একাধিক শহরে পরিযায়ী শ্রমিকরা (Migrant Workers ) চূড়ান্ত দুর্দশার মুখে পড়েন। কোথায় পায়ে হেঁটে তাঁদের এক রাজ্য থেকে বাড়ি ফেরার চেষ্টা করত দেখা যায়। আবার কখনও রেললাইনের উপর বসে থাকতে দেখা যায় অসহায় পরিযায়ী শ্রমিকদের। সবকিছু মিলিয়ে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবিতে যেন মানুষের মন কেঁদে উঠতে শুরু করে।
আরও পড়ুন: Covid-19: ছুটির মরসুম শেষ হতেই বাড়ল করোনা, ঘোষণা লকডাউনের
#SupremeCourt bench of Justices MR Shah and Hima Kohli is hearing a suo motu case regarding the plight of migrant workers during Covid pandemic times pic.twitter.com/Qj5lPVhTxl
— Bar & Bench (@barandbench) December 6, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 06, 2022 12:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

