COVID 19 In India: দেশে বাড়ছে করোনার কামড়, কোভিডে আক্রান্ত হয়ে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু

COVID 19 In India: দেশে বাড়ছে করোনার কামড়, কোভিডে আক্রান্ত হয়ে সাড়ে তিন বছরের শিশুর মৃত্যু
COVID 19 Infection (Photo Credit: File Photo)

করোনায় (COVID 19) আক্রান্ত হয়ে আবার মৃত্যুর খবর এল। এবার কোভিডে (Corona) আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয় নয়ডায় (Noida)। রিপোর্টে প্রকাশ, মাত্র সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয় করোনায় আক্রান্ত হয়। দিল্লির চাচা নেহেরু হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হয় পেট খারাপের উপসর্গ দেখা দেওয়ায়। সাড়ে তিন বছরের ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হলে, তার করোনা (First Death Of Corona In Noida) পরীক্ষা করেন চিকিৎসকরা। যা পজ়িটিভ বলে রিপোর্ট আসে। হাসপাতালে ভর্তির পরই ওই শিশুর মৃত্যু হয় চিকিৎসার মাঝে। সেই সঙ্গে আরও নতুন করে ২০ জনবের শরীরে করোনার সংক্রমণ মিলেছে বলে খবর। ফলে দিল্লি-সহ নয়ডায় এই মুহূর্তে করোনায় আক্রান্ত ১৫৮ জন। সম্প্রতি কলকাতায় এক মহিলার মৃত্যু হয় করোনায় আক্রান্ত হয়ে। বাংলার ( West Bengal) ওই মহিলার মৃত্যুর পর এবার দিল্লির হাসপাতালে কোভিের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন: COVID-19 Cases In India: ভারতে করোনা-সংক্রমণ বেড়ে ৪,৮৬৬; ২৪ ঘণ্টায় শিশু-সহ মৃত্যু ৭ জনের

করোনা আক্রান্ত শিশুর মৃত্যু...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2025 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).