Nawab Malik: সুপ্রিম কোর্টে জোড়া জামিন, অনুব্রতের পর জেলমুক্তি এনসিপি নেতা নবাব মালিকের
আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হওয়া মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিককে মঙ্গলবার জামিন দিল দেশের শীর্ষ আদালত। প্রবীণ নেতার শারীরিক অসুস্থতাকে লক্ষ্যে রেখে জামিনের আবেদন জানানো হয়েছিল।
সুপ্রিম কোর্টে (Supreme Court) এক দিনে জোড়া জামিন। অনুব্রত মণ্ডলের পর জামিন পেলেন এনসিপি নেতা নবাব মালিক (Nawab Malik)। আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার হওয়া মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিককে মঙ্গলবার জামিন দিল দেশের শীর্ষ আদালত। প্রবীণ নেতার শারীরিক অসুস্থতাকে লক্ষ্যে রেখে জামিনের আবেদন জানানো হয়েছিল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এনসিপি নেতার জামিন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছেন, বোম্বে হাইকোর্টে নবাবের নিয়মিত জামিনের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসা জামিন বৈধ থাকবে। উল্লেখ্য, এদিন সিবিআইয়ের গরু পাচার মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল অনুব্রত মণ্ডল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চেই তৃণমূল নেতার জামিন মঞ্জুর হয়েছে।
জেলমুক্তি এনসিপি নেতা নবাব মালিকের...
Supreme Court grants bail to NCP leader Nawab Malik in money laundering case
Read @ANI Story | https://t.co/ctoXGfB1T4#NawabMalik #moneylaundering #SupremeCourt pic.twitter.com/XVVVDZzeST
— ANI Digital (@ani_digital) July 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 30, 2024 01:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

