RG Kar Hearing: নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে উইকিপিডিয়াকে, নির্দেশ শীর্ষ আদালতের
এরপরই এই বিষয়ে বাড়তি নজর দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, এই বিষয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।
নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টে(Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের(Justice DY Chandrachud) এজলাসে চলছে আর জি কর মামলার তৃতীয় শুনানি। এ দিন শীর্ষ আদালতে কেন্দ্রের সলিসিটর জেনারেল (এসজি) তথা সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা, কানু আগরওয়াল উইকিপিডিয়ায়(Wikipedia) নির্যাতিতার ছবি এবং নাম থাকা নিয়ে সওয়াল করেন। এ বিষয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানাননাম ও ছবি থাকতে পারে না। কাউন্সেল জানায়, এ বিষয়ে উইকিপিডিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও বলা হয়েছে এগুলি সেন্সর করা সম্ভব নয়। এরপরই এই বিষয়ে বাড়তি নজর দেওয়ার কথা জানান প্রধান বিচারপতি। তিনি বলেন, এই বিষয়ে নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।
নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে উইকিপিডিয়াকে
#Kolkata rape case live updates: #SupremeCourt directs #Wikipedia to take down name, photo disclosing identity of victim
Read here: https://t.co/iQHuTegibZ #KolkataRape #KolkataCase
— Hindustan Times (@htTweets) September 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 6608 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

