Virat Kohli Most Viewed Asian: ওয়ানডে বিশ্বকাপে উইকিপিডিয়ায় নতুন রেকর্ড বিরাট কোহলির
জানা গিয়েছে বিরাটের প্রোফাইল দেখার পরিসংখ্যান ৫ মিলিয়নের চেয়েও বেশী। এশিয়ায় যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে বিরাট এখন এক্ষেত্রেও সেরার সেরা।
ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) অক্টোবর এবং নভেম্বর মাসে উইকিপিডিয়ায় সর্বাধিক অনুসন্ধানকরা (Search) ব্যক্তিত্ব হয়ে একটি বিশেষ রেকর্ড গড়েছেন। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ ফাইনাল খেলে ভারত। এই টুর্নামেন্টে ৫০তম ওয়ান ডে সেঞ্চুরি পূর্ণ করার সঙ্গে কোহলি ১১ ম্যাচে ৭৬৫ রান করে অভিযান শেষ করেন, যা কোনও ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপে সর্বোচ্চ রান। এই দু'মাসের প্রায় ৪০ দিনের টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার বিরাটকে উইকিপিডিয়ায় সার্চ করা হয়েছে। জানা গিয়েছে বিরাটের প্রোফাইল দেখার পরিসংখ্যান ৫ মিলিয়নের চেয়েও বেশী। এশিয়ায় যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের মধ্যে বিরাট এখন এক্ষেত্রেও সেরার সেরা। এই তালিকায় নাম রয়েছে ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মাও। তাঁর উইকিপিডিয়া পেজেও সার্চ ৪.৭ মিলিয়ন যা বিরাটের চেয়ে কম হলেও এশিয়ার নিরিখে অনেক। Flintoff vs Flintoff Video: অনবদ্য টেকনোলজি! দেখুন, নিজের ভয়ঙ্কর স্পেলে নিজেই ব্যাট করছেন অ্যান্ড্রু 'ফ্রেডি' ফ্লিনটফ
Virat Kohli has the most viewed page on Wikipedia among Asians in 2023.
- The face of cricket. 🐐 pic.twitter.com/eI4GPx9j9D
— Johns. (@CricCrazyJohns) December 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 07, 2023 02:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

