Sugarcane FRP Increase: কৃষকদের আন্দোলনের মধ্যেই আখ কেনার দাম ৮ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার (দেখুন টুইট)
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, ২০২৩-২৪ ইক্ষু মরশুমে চিনি কলগুলির জন্য এই উৎসাহ ভাতা ছিল কুইন্ট্যাল প্রতি ৩১৫ টাকা। চলতি মরশুমে তা ৮ শতাংশ বাড়ানো হয়েছে।
কৃষক আন্দোলনের মাঝেই আখের মত গুরুত্বপূর্ণ ফসলের দামে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার পরে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি(CCEA) ২০২৪-২৫ ইক্ষু মরশুমে চিনি কলগুলির জন্য উৎসাহ ভাতা কুইন্ট্যাল প্রতি ৩৪০ টাকা নির্দিষ্ট করেছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গতকাল এই সিদ্ধান্ত হয়েছে বলে জানান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেন, ২০২৩-২৪ ইক্ষু মরশুমে চিনি কলগুলির জন্য এই উৎসাহ ভাতা ছিল কুইন্ট্যাল প্রতি ৩১৫ টাকা। চলতি মরশুমে তা ৮ শতাংশ বাড়ানো হয়েছে। নতুন হার কার্যকর হবে চলতি বছরের পয়লা অক্টোবর থেকে।
The Cabinet Committee on Economic Affairs chaired by Prime Minister Narendra Modi approved the Fair and Remunerative Price (FRP) of sugarcane for Sugar Season 2024-25 at Rs 340/quintal at a sugar recovery rate of 10.25%. This is the historic price of sugarcane which is about 8%… pic.twitter.com/fv5e8mS7Fc
— ANI (@ANI) February 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 22, 2024 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

