Sudden Death Caught on Camera: রাস্তার মাঝে আচমকা পড়ে গেলেন যুবক, হাত-পা বেঁকে গেল, নিঃশব্দে মৃত্যু, দেখুন CCTV
রাস্তার মাঝে আচমকাই পড়ে গেলেন ওই যুবক। তাঁর হাত-পা বেঁকে যেতে শুরু করল। দূর থেকে সেই দৃশ্য দেখে ছুটে আসেন এক ব্যক্তি। যুবককে টেনে তোলার চেষ্টা করেন।
মৃত্যু যখন তখন যে কারুর দোরগোড়ায় এসে কড়া নাড়তে পারে। কয়েক সেকেন্ড আগে সম্পূর্ণ সুস্থ মানুষটিও মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢোলে পড়তে পারেন। হৃদরোগ এইভাবেই চুপিসারে প্রাণ কেড়ে নিচ্ছে কতশত মানুষের। চিকিৎসার নূন্যতম সুযোগ টুকু পাচ্ছে না তাঁরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরে এইভাবেই মারা গেলেন এক তরুণ তাজা প্রাণ। রাস্তার মাঝে আচমকাই পড়ে গেলেন ওই যুবক। তাঁর হাত-পা বেঁকে যেতে শুরু করল। দূর থেকে সেই দৃশ্য দেখে ছুটে আসেন এক ব্যক্তি। যুবককে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হয়তো সব শেষ হয়ে গিয়েছে। ২০ সেকেন্ড আগেই যে যুবক সম্পূর্ণ সুস্থ ছিলেন তিনি এখন কেবল একটা প্রাণহীন দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা যুবককে মৃত বলে জানিয়ে দেন। মৃত্যুর কারণ নিশ্চিত করে এখনও বলা না গেলেও চিকিৎসকদের অনুমান, হৃদরোগ আক্রান্ত হন যুবক।
দেখুন যুবকের মারা যাওয়ার সিসিটিভি ফুটেজঃ
⚠️ Trigger Warning : Sensitive Visual⚠️
जिंदगी–मौत का कुछ नहीं पता। इस Video को देखिए। 20 सेकेंड पहले तक जो इंसान एकदम फिट दिखाई दे रहा है, वो अचानक से मर जाता है।
📍बुलंदशहर, यूपी pic.twitter.com/9jiDgbC2ay
— Sachin Gupta (@SachinGuptaUP) March 22, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 23, 2025 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

