SpiceJet Plane Returns To Kolkata: ওয়েদার রাডার কাজ করছিল না, কলকাতায় ফিরল স্পাইসজেটের কার্গো বিমান

SpiceJet Plane Returns To Kolkata: ওয়েদার রাডার কাজ করছিল না, কলকাতায় ফিরল স্পাইসজেটের কার্গো বিমান
SpiceJet (Photo: ANI)

যাত্রীবাহী বিমানের পর এবার স্পাইসজেটের কার্গো বিমানে (SpiceJet Cargo Plane) যান্ত্রিক গোলযোগ। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ফিরিয়ে আনা হয় বোয়িং ৭৩৭ বিমানটিকে। গতকাল কলকাতা থেকে চিনের চংকিং (Chongqing) রওনা দিয়েছিল বিমানটি। আকাশে ওড়ার পর বিমানের ওয়েদার রাডার (Weather Radar) কাজ করছিল না। সেই কারণে বিমানটি দ্রুত কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। বিমানটি কলকাতায় নিরাপদে অবতরণ করে বলে জানিয়েছেন স্পাইসজেটের মুখপাত্র।

ANI-র টুইট:

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 06, 2022 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).