SpiceJet: মাঝ আকাশে উড়ে গেল স্পাইসজেট বিমানের জানলার ফ্রেম, দেখুন সেই ভয়ানক ভিডিয়ো
এবার মাঝ আকাশ থেকে উড়ে গেল বিমানের জানলার ফ্রেম। উড়তে গিয়ে মাঝ আকাশ থেকে উড়ে যায় স্পাইসজেটের (SpiceJet) জানলার ফ্রেম। ফলে হু হু করে হাওয়া ঢুকতে শুরু করে। যার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শুনতে অবাক লাগলেও এবার স্পাইসজেটের একটি বিমানে এমনই কাণ্ড ঘটে। রিপোর্টে প্রকাশ, গোয়া থেকে পুণের (Pune) পথে যাওয়ার সময় হঠাৎ করে স্পাইসজেটের বিমানের জানলার ফ্রেম ঢকঢক করে নড়তে শুরু করে। এরপর বিমানের জানলা থেকে ফ্রেম হাওয়ার চোটে উড়ে চলে যায়। ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। প্রবল সমালোচনার মুখে পড়ে বিবিৃতি প্রকাশ করে স্পাইসজেট। বিমান কর্তৃপক্ষ জানায়, জানলার ফ্রেম খুলে পড়ে গেলেও কেবিনে হাওয়ার চাপ সমান্তরাল ছিল। কোনও যাত্রীর ক্ষতি হয়নি। তাঁদের নিরাপদে নামানো হয়েছে। প্রসঙ্গত গোয়া থেকে পুণের দিকে যাচ্ছিল স্পাইসজেটের বিমানটি।
আরও পড়ুন: Flight Video: উড়তে উড়তে ২৬ হাজার ফুট নীচে পড়ল বিমান, ভয়ঙ্কর দুর্ঘটনার... দেখুন ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো যখন স্পাইসজেটের জানলার ফ্রেম উড়ে চলে যায়...
Pune-bound SpiceJet aircraft's window frame dislodges mid-air.
— News Arena India (@NewsArenaIndia) July 2, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2025 08:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

