SPG Director Passes Away : প্রয়াত এসপিজির ডিরেক্টর অরুণ কুমার সিনহা

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর

SPG Director Passes Away : প্রয়াত এসপিজির ডিরেক্টর অরুণ কুমার সিনহা
Photo Credit ANI

প্রয়াত হলেন স্পেশাল প্রটেকশন গ্রুপের ডিরেক্টর অরুণ কুমার সিনহা।গুরুগ্রামের একটি হাসপাতালে দেহত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। বেশ কয়েক মাস ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি।

১৯৮৭ সালের কেরালা আইপিএস ক্যাডারের অফিসার ছিলেন তিনি।২০১৬ সাল থেকে এসপিজির ডিরেক্টর পদে নিযুক্ত ছিলেন তিনি। তার অবসরের মেয়াদ বেশ কিছুদিন বাড়ানো হয়েছিল। ১৯৮৫ সালে এসপিজি গ্রুপ তৈরি করা হয় প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাদের পরিবারের নিরাপত্তা ব্যবস্থার জন্য।পরবর্তীকালে এই আইনে সংশোধন করা হয় এবং শুধুমাত্র প্রধানমন্ত্রীকেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করে থাকে এই বাহিনী।

এর আগে বিভিন্ন পদে কাজ করেছেন অরুম কুমার সিনহা। যার মধ্যে রয়েছে ডিসিপি কমিশনার, রেঞ্জ আইজি, ইন্টেলিজেন্স আইজি, অ্যাডমিনিস্ট্রেশন আইজির পদ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 06, 2023 12:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).