Nagon Express: ফের রেল বিপত্তি! চলন্ত ট্রেন থেকে বেরোল ধোঁয়া, আতঙ্কে বগি থেকে বেরিয়ে এলেন যাত্রীরা

ভারতীয় রেলে হামেশাই এখন কোনও না কোনও ঘটনা ঘটছে। একদিকে যখন পশ্চিমবঙ্গে রানাঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছে ট্রেন। তখন অন্যদিকে চেন্নাইগামী নগাঁও এক্সপ্রেসে চলন্ত অবস্থাতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা।

Nagon Express: ফের রেল বিপত্তি! চলন্ত ট্রেন থেকে বেরোল ধোঁয়া, আতঙ্কে বগি থেকে বেরিয়ে এলেন যাত্রীরা
প্রতীকী ছবি(Photo Credit: PTI)

ভারতীয় রেলে হামেশাই এখন কোনও না কোনও ঘটনা ঘটছে। একদিকে যখন পশ্চিমবঙ্গে রানাঘাট স্টেশনে লাইনচ্যুত হয়েছে ট্রেন। তখন অন্যদিকে চেন্নাইগামী নগাঁও এক্সপ্রেসে (Nagon Express) চলন্ত অবস্থাতে ধোঁয়া দেখতে পান যাত্রীরা। জানা যাচ্ছে রবিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে নেল্লোর জেলার কাভালিতে আদাভিরামপুরম-সিরিপুরম রেলগেটের কাছে। যাত্রীদের পাশাপাশি লোকো পাইলটও এই ধোঁয়া দেখতে পেয়ে ততক্ষণাৎ ট্রেন থামিয়ে দেয়। এরপর ঘটনাস্থলে আসে রেলকর্মীরা। তাঁরা খতিয়ে দেখে জানান ব্রেকের জায়গা থেকে এই ধোঁয়া বেরোচ্ছে। এরপর বেশ কয়েকঘন্টা মেরামতির পর অবশেষে ছাড়া হয় ট্রেন। ফলে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। সূত্রের খবর নির্ধারিত সময় থেকে বেশ কয়েকঘন্টা দেরিতেই তামিলনাড়ুর চেন্নাইতে পৌঁছাবে ট্রেনটি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 16, 3597 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).