Accident: লরির ধাক্কায় উল্টে গেল স্কুল বাস, মৃত ১, আহত একাধিক পড়ুয়া, দেখুন ভিডিয়ো
প্রাথমিক চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতালে ভিড় জমিয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা।
নয়াদিল্লিঃ মঙ্গল সকালে ভয়াবহ দুর্ঘটনা (Road Accident)। লরির (Lorry) সঙ্গে স্কুল বাসের (School Bus) ধাক্কা। উল্টে গেল স্কুল বাস। ঘটনায় মৃত্যু এক সাফাইকর্মীর। আহত একধিক স্কুল পড়ুয়া (School Students) । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের (Andhra Pradesh) নেল্লোরের (Nellore)কাভালি জাতীয় সড়কে। একটি বেসরকারি স্কুলের বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি লরির। উল্টে যায় স্কুল বাসটি। ঘটনাস্থলেই মৃত্য হয়েছে বাসে থাকা এক সাফাইকর্মীর। গুরুতর জখম হয়েছেন বহু ছাত্র-ছাত্রী। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। হাসপাতালে ভিড় জমিয়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
Andhra Pradesh, Nellore: A school bus accident occurred on Kavali National Highway when a lorry rear-ended the bus, causing it to overturn. Devarala Chinna Kondaiah (60) from Bogolu, a van cleaner, died on the spot. Several students were injured among the 36 students and teaching… pic.twitter.com/rGGTZFR51H
— IANS (@ians_india) July 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 02, 2024 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

