Sixth Day Of Voter Rights March: ভোটার অধিকার যাত্রার ষষ্ঠ দিনে জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ রাহুল ও তেজস্বীর

Sixth Day Of Voter Rights March: ভোটার অধিকার যাত্রার ষষ্ঠ দিনে জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ রাহুল ও তেজস্বীর
Rahul gandhi met Muslim Scholars (Photo Credit: X@ANI)

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে "ভোটার অধিকার যাত্রা" (Voter Rights March) শুক্রবার ষষ্ঠ দিনে পড়ল। এদিন সকালে বিহারের জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল গান্ধী (Lok Sabha LoP Rahul Gandhi) ও আরজেডি নেতা তেজস্বী যাদব (RJD leader Tejashwi Yadav)। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার সকালে মুঙ্গেরের জামালপুরে এসে পৌঁছন। সেখান থেকেই শুরু হয় "ভোটার অধিকার যাত্রা" (Sixth Day Of Voter Rights March)। এরই ফাঁকে জামালপুরে মুসলিম বিদ্বানদের সঙ্গে কথা বলেন রাহুল ও তেজস্বী।

কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল এদিন "ভোটার অধিকার যাত্রা"-য় অংশ নিয়ে বলেন, "আমি মনে করি সুপ্রিম কোর্ট বিহারকে ন্যায়বিচার দেবে। এটাই সাধারণ অনুভূতি। বিহারে এসআইআর সম্পর্কিত প্রকৃত সমস্যা রয়েছে। রাহুল জি এবং তেজস্বী জি যখন বিহারে যাত্রা করছেন, তখন জনগণ তাঁদের কাছে পোক্ত প্রমাণ-সহ অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি কতজন প্রকৃত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে ন্যায়বিচার আশা করছি।"

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 22, 2025 11:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).