Sikkim Rain: একটানা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ ধস, নিখোঁজের সংখ্যা বাড়ছে, জল ফুলে উঠছে তিস্তার, বিপদের আশঙ্কা উত্তরবঙ্গেও
এক নাগাড়ে বৃষ্টিতে (Rain) ভয়াবহ পরিস্থিতি সিকিমের (Sikkim) মঙ্গন জেলায়। একটানা বৃষ্টিতে সিকিমের মঙ্গন জেলায় ধস নামে। যার জেরে ১ জনের মৃত্যুর খবর মেলে। পাশাপাশি সিকিমে ধসের জেরে ৫ জনের খোঁজ এখনও মেলেনি বলে জানা যাচ্ছে। বৃষ্টি এবং ধসের জেরে উত্তর সিকিমের পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। বহু বাড়ি জল এবং ধসের জেরে ভেঙে পড়তে শুরু করেছে বলে খবর। স্থানীয় প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলাকারী দল হাজির হয়ে যাতে উদ্ধার কাজ শুরু করে, সে বিষয়ে জরুরি পদক্ষেপ করা হচ্ছে বলে খবর।
দেখুন ভিডিয়ো...
Heavy rain in Sikkim leads to landslides in Mangan district; 1 dead, 5 missing. Mobile network down in large parts of North Sikkim. Cops in Mangan district have asked for one platoon of Sikkim Armed Police and the State Disaster Relief Force team to be sent to Mangan as soon as… pic.twitter.com/jz7GswoLWI
— Debanish Achom (@debanishachom) June 13, 2024
এদিকে সিকিমে যখন ধস নামছে, সেই সময় তিস্তা নদীর জলও বাড়তেশুরু করেছে। দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জায়গায় একটানা বৃষ্টির জেরে তিস্তার জল ফুলেফেঁপে উঠতে শুরু করেছে।
দেখুন কী পরিস্থিতি...
Watch: Heavy rain in North Sikkim has caused damage to houses and roads pic.twitter.com/MesqDqsn6C
— IANS (@ians_india) June 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 13, 2024 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

