Sikkim Floods: তিস্তার জল বাড়ছে, গলা পর্যন্ত জলে ডুবে উদ্ধার কাজ, দেখুন
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। হিমালয়ের কোলে অবস্থিত এই রাজ্যে বুধবার বিপর্যয় নেমে আসে। যার জেরে চলে যায় একের পর এক প্রাণ। সিকিমে বিপর্যয়ের জেরে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মেলে। নিখোঁজ ১০২ জন। পাশাপাশি গোটা সিকিম জুড়ে ৩ হাজার পর্যটক আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িও কাঁপছে। বৃহস্পতিবার জলপাইগুড়ির সিংটোমে হু হু করে জল ঢুকতে শুরু করে। তিস্তার জলে প্লাবিত ওই অঞ্চল। এসবের মধ্যেই উদ্ধার কাজ চলছে। গলা পর্যন্ত জলে ডুবে একের পর একজনের প্রাণ রক্ষা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। দেখুন...
SALUTE TO THE SILENT HEROES
Throughout this devastation, a silent group of heroes have been working to rescue those who have been stuck in flooded buildings.
Here's to the #Teesta Rescue Teams who are working tirelessly to save lives.#Sikkim #Darjeeling #Floods #DamBurst pic.twitter.com/F55UHJW9Td
— The Darjeeling Chronicle (@TheDarjChron) October 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 05, 2023 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

