Sambhal Violence: যোগী রাজ্যে হিংসায় রক্তাক্ত সম্বল থেকে উদ্ধার বুলেট, কার্তুজ, কাল যাচ্ছেন রাহুল গান্ধী

উত্তর প্রদেশের সম্বল হিংসার ঘটনা দেখে আঁতকে উঠেছে দেশ। রবিবার মসজিদের সমীক্ষাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের সম্ভল। অন্তত ৪ জনের মৃত্যু হয়। হিংসায় রক্তাক্ত সম্বলে এদিন তদন্তের কাজ করল ফরেন্সিক বিশেষজ্ঞ দল।

Sambhal Violence: যোগী রাজ্যে হিংসায় রক্তাক্ত সম্বল থেকে উদ্ধার বুলেট, কার্তুজ, কাল যাচ্ছেন রাহুল গান্ধী
Sambhal Violence Over Jama Masjid (Photo Credits: X)

UP Sambhal Violence: উত্তর প্রদেশের সম্বল হিংসার ঘটনা দেখে আঁতকে উঠেছে দেশ। রবিবার মসজিদের সমীক্ষাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে উত্তরপ্রদেশের সম্ভল। অন্তত ৪ জনের মৃত্যু হয়। হিংসায় রক্তাক্ত সম্বলে এদিন তদন্তের কাজ করল ফরেন্সিক বিশেষজ্ঞ দল। উত্তর প্রদেশ পুলিশের তদন্তকারী দলও ঘটনাস্থলে গেল। সেখান থেকে ৬টি কার্তুজ, কয়েকটি বুলেট উদ্ধার করেছে ফরেন্সিক দলে। সংবাদমাধ্যমে প্রকাশ কয়কেটি বুলেট থেকে 'মেড ইন পাকিস্তান' লেখা স্টিকার মিলেছে।

এদিকে, আগামিকাল, বুধবার সম্বলে যাচ্ছেন লোকসভার বিরোধী দলনেতা তথা রায়বারেলির সাংসদ রাহুল গান্ধী। এদিকে, তারই মধ্যে যোগী আদিত্যনাথ প্রশাসন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত সম্বলে বাইরে থেকে কোনও রাজনৈতিক নেতার আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তার পরেও রাহুল তাঁর সফর বাতিল করতে রাজি হননি।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 03, 2024 08:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).