Eknath Shinde: শিন্ডের ছেড়ে যাওয়া ২০ জুনকে বিশ্ব বিশ্বাসঘাতক দিবস ঘোষণার দাবিতে জাতিসংঘকে পিটিশন উদ্ধব সেনার
২০ জুন। এই দিনটাকে 'বিশ্ব বিশ্বাসঘাতক দিবস' হিসেবে ঘোষণা করা হোক। এই দাবিতে জাতিসংঘে পিটিশন দায়ের করল উদ্ধব ঠাকরের শিবসেনা।
২০ জুন। এই দিনটাকে 'বিশ্ব বিশ্বাসঘাতক দিবস' হিসেবে ঘোষণা করা হোক। এই দাবিতে জাতিসংঘে পিটিশন দায়ের করল উদ্ধব ঠাকরের শিবসেনা। কিন্তু কেন? কারণ গত বছর এই ২০ জুন তারিখেই শিবসেনার থেকে ৪০ জন বিধায়ককে নিয়ে গিয়ে বিজেপির সঙ্গে হাত মেলান বিদ্রোহী একনাথ শিন্ডে। বিজেপি শাসিত অসমের এক পাঁচতারা হোটেলে কয়েকটা দিন কাটিয়ে পদ্মশিবিরের সঙ্গে সব সমঝোতা সেরে মহারাষ্ট্রে ফিরে সিংহাসনে বসেছিলেন একনাথ শিন্ডে।
দল ভাঙিয়ে বিরোধী শিবিরের সঙ্গে হাত মিলিয়ে পরে তিনিই সিংহাসন বসেন। পরে শিবসেনার নির্বাচনী প্রতীক বাল ঠাকরের ছেলে উদ্ধবের থেকে কেড়ে নিয়ে পেয়ে যান শিন্ডে। আর এই কারণেই শিন্ডে ত্যাগের দিনকে 'বিশ্ব বিশ্বাসঘাতক দিবস' হিসেবে ঘোষণার দাবিতে জাতিসংঘে গেল উদ্ধব ঠাকরের শিবসেনা।
দেখুন টুইট
#ShivSena (UBT) will petition the global body United Nations Organisation to declare June 20 as the 'World Traitors Day' to commemorate the treachery on the original Shiv Sena by #EknathShinde (now, Chief Minister) and 40 MLA perpetrated last year. pic.twitter.com/3z3Bpj9Sdk
— IANS (@ians_india) June 19, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 19, 2023 02:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

