Share Market Update: পড়ল না ভারত-মার্কিন বাণিজ্য বৈঠকের প্রভাব, সোমবার সকালে বাড়লো দেশের শেয়ার সূচক
আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক অবাধ বাণিজ্য বৈঠক না হলেও তার কোনও বিরূপ প্রভাব পড়ল না শেয়ার বাজারে। বরং সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনেই চাঙ্গা বাতাস বয়ে গেল দেশের শেয়ার বাজারে। সপ্তাহের প্রথম দিনে আজ (১৮ অগস্ট, সোমবার) সকালে লাফিয়ে উঠল ভারতীয় শেয়ার বাজারের সূচক। সোমবার বাজার খোলার আধ ঘণ্টার মধ্যে সেনসেক্স বাড়ে ১০৮৩ পয়েন্ট। নিফটি৫০ বেড়ে হয় ৩৬৯ পয়েন্ট।
এরপর আবার এদিন সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ সেনসেক্স ১০২১.২৩ পয়েন্ট হয়ে ৮১,৬২৪.৬৯ অঙ্কে পৌঁছয়। নিফ্টি ৩৫০.০৫ পয়েন্ট উঠে হয় ২৪,৯৭৯। মূলত গাড়ি এবং ভোগ্যপণ্য সংস্থাগুলির শেয়ার টেনে তুলেছে সূচককে। মুদ্রার বাজারের লেনদেনের শুরুতে ডলারের নিরিখে টাকাও কিছুটা এগোতে পেরেছে।
Markets see a strong start. #Nifty above 24,900, #Sensex surges over 900 points
From S&P upgrade to GST bonanza, here are three factors moving the markets up.
For the latest #stockmarket updates, visit: https://t.co/5ImTkLER2L pic.twitter.com/ofVOt8Puz4
— NDTV Profit (@NDTVProfitIndia) August 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 18, 2025 03:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

