Punjab: লুধিয়ানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারাখানার একাংশ, আটকে রয়েছেন একাধিক শ্রমিক, জারি উদ্ধারকাজ
পঞ্জাবের লুধিয়ানায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ফোকাল পয়েন্ট ৮ এলাকায় আচমকাই ভেঙে পড়ল কারখানাটর একাংশ। ধংসস্তুপে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৬ জন শ্রমিক।
পঞ্জাবের (Punjab) লুধিয়ানায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ফোকাল পয়েন্ট ৮ এলাকায় আচমকাই ভেঙে পড়ল কারখানাটর একাংশ। ধংসস্তুপে চাপা পড়ে রয়েছেন কমপক্ষে ৬ জন শ্রমিক। সূত্রের খবর, শনিবার সন্ধ্যে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়েছে ছুটে যায় স্থানীয় পুলিশ, উদ্ধারকারী দল। উদ্ধারকাজে হাত লাগায় স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে স্থানীয় প্রশাসন। জানা যাচ্ছে, এদিন কাজ চলছিল ওই কারখানায়। তখনই কর্মীদের মাথায় ভেঙে পড়ে কারখানার একাংশ। কয়েকজন শ্রমিককে ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলেও এখনও ৬ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধার করার প্রক্রিয়া জারি রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | Punjab: Jitendra Jorwal, Deputy Commissioner (DC) Ludhiana, says, "In the Focal Point 8 area, we received information this evening that the building of a factory collapsed...Six workers are trapped. Rescue operations are underway. NDRF teams have reached the spot...A… https://t.co/SDH4g8f9vn pic.twitter.com/qZW6NpFCsN
— ANI (@ANI) March 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 08, 2025 10:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

