Rat Menace in Train Video: এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড এসি কামরায় দৌঁড়ে বেড়াচ্ছে ইদূঁর, ভিডিয়ো প্রকাশ করে ক্ষোভ উগরে দিলেন যাত্রী

Rat Menace in Train Video:  এক্সপ্রেস ট্রেনের সেকেন্ড এসি কামরায় দৌঁড়ে বেড়াচ্ছে ইদূঁর, ভিডিয়ো প্রকাশ করে ক্ষোভ উগরে দিলেন যাত্রী
Rat In Train (Photo Credit: X/Screengrab)

ট্রেনের (Train) এসি কামরার ভিতরে দৌঁড়ে বেড়াচ্ছে ইদূঁর (Rat) । সাউথ বিহার এক্সপ্রেসের বাতানুকুল কামরায় ছুটে বেড়াচ্ছে ইদূঁর। কখনও যাত্রীদের বিছানার চাদরে বেয়ে বেড়াচ্ছে ইদূঁর আবার কখনও যাত্রীদের জিনিসপত্রের ভিতরে ছুটে বেড়াতে দেখা যায় ছোট ছোট ইদূঁরকে। এক যাত্রী নিজের ক্যামেরার মাধ্যমে এসি দ্বিতীয় শ্রেণির কামরায় চলা ইদূঁরের উৎপাতের ভিডিয়ো রেকর্ড করেন। সাউথ বিহার এক্সপ্রেসের সেকেন্ড এসি কামরায় কীভাবে এই ধরনের ইদূরের উৎপাত চলে, তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট যাত্রী। সেই সঙ্গে ২০০০ টাকা দিয়ে সেকেন্ড এসির টিকিট কেটেও যদি এভাবে ইদূঁরের উৎপাত সহ্য করতে হয় বলে কার্যত উষ্মা প্রকাশ করেন ওই যাত্রী।

দেখুন এসি সেকেন্ড ক্লাসের কামরায় কীভাবে দৌঁড়ে বেড়াচ্ছে ইদূঁর...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2025 05:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).