Rajiv Gandhi Death Anniversary: বীরভূমির সমাধিস্থলে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা অর্পন সোনিয়া-রাহুল-খাড়গের (দেখুন ভিডিও)
১৯৯১ সালের ২১ মে, দক্ষিণ ভারতের শ্রীপেরামবুদুরে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। তামিলনাড়ুর এই শহরে একটি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি। সমাবেশের আগে জনগণের অভিবাদন গ্রহণ করতে তিনি এগিয়ে গিয়েছিলেন সকলের মাঝে।তখনই লিবারেশন অফ তামিল টাইগারস ইলম- এর এক মহিলা সদস্য শরীরে বোমা বেঁধে স্পর্শ করেন রাজীবের পা।
১৯৯১ সালের ২১ মে, দক্ষিণ ভারতের শ্রীপেরামবুদুরে আত্মঘাতী হামলায় মৃত্যু হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। তামিলনাড়ুর এই শহরে একটি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি। সমাবেশের আগে জনগণের অভিবাদন গ্রহণ করতে তিনি এগিয়ে গিয়েছিলেন সকলের মাঝে।তখনই লিবারেশন অফ তামিল টাইগারস ইলম- এর এক মহিলা সদস্য শরীরে বোমা বেঁধে স্পর্শ করেন রাজীবের পা।পা স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। ধোঁয়ায় ভরে যায় গোটা সমাবেশ। মুহূর্তের মধ্যে পাল্টে যায় গোটা দৃশ্য।ওই বিস্ফোরনে রাজীব গান্ধী সহ মৃত্যু হয়েছিল আরো ২৫ জনের। সেই ভয়াবহ বিস্ফোরণের পরে কেটে গেছে ৩৩ বছর।
আজ সকালে দিল্লির বীরভূমিতে রাজীব গান্ধীর সমাধি স্থলে শ্রদ্ধা জানাতে দেখা যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাজীব পত্নী ও কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী ও পুত্র তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। দেখুন সেই ছবি-
#WATCH | Congress president Mallikarjun Kharge, Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi and party MP Rahul Gandhi pay homage to former Prime Minister Rajiv Gandhi on his 33rd death anniversary at Vir Bhumi in Delhi. pic.twitter.com/hpfnXhcszo— ANI (@ANI) May 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 21, 2024 08:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

