Rajasthan: তাপপ্রবাহে বাড়ছে মৃতের সংখ্যা,মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ রাজস্থান হাইকোর্টের
পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করে হাইকোর্ট রাজস্থানের মুখ্যসচিবকে বিভিন্ন দপ্তরের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।
তাপ প্রবাহে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে রাজস্থান হাইকোর্ট। গোটা রাজ্যে ঘটে চলা অবস্থা দেখে তাপপ্রবাহ ও শৈত্য প্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার প্রয়োজন আছে বলে আদালত তাঁর পর্যবেক্ষণে জানিয়েছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে গ্রহণ করে হাইকোর্ট রাজস্থানের মুখ্যসচিবকে বিভিন্ন দপ্তরের জন্য অবিলম্বে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে।যাতে তারা রাজ্যের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় তাপপ্রবাহ সংকান্ত পরিকল্পনা কার্যকরভাবে রূপায়নের উপযুক্ত পদক্ষেপ নিতে পারে।
#Rajasthan High Court directed the state government to give compensation to the dependents of the victims of heatwave.
The court also emphasized that there is a need to declare #heatwave and cold wave as national calamity. pic.twitter.com/s9LyycHwVs
— All India Radio News (@airnewsalerts) May 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 31, 2024 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

