Voter Adhikar Yatra: বিহারে ভোট অধিকার যাত্রায় মৎস্যজীবী, মাখনা কৃষকদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী

দেশে ভোটার তালিকায় বড় গরমিল, ভোট ব্যবস্থায় কারচুপির বিস্ফোরক অভিযোগ তুলে ঝড় তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করে এরই মাঝে রাহুল বিহারে 'ভোট অধিকার যাত্রা'-য় নেমেছেন। জোটসঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে বিহারের গ্রামে গ্রামে ঘুরছেন রাহুল।

Voter Adhikar Yatra: বিহারে ভোট অধিকার যাত্রায় মৎস্যজীবী, মাখনা কৃষকদের সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী
Rahul Gandhi Interacts Affected Family in Poonch After Cross Border Shelling by Pakistan (Photo Credits: X)

দেশে ভোটার তালিকায় বড় গরমিল, ভোট ব্যবস্থায় কারচুপির বিস্ফোরক অভিযোগ তুলে ঝড় তুলছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনের সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করে এরই মাঝে রাহুল বিহারে 'ভোটার অধিকার যাত্রা'-য় নেমেছেন। জোটসঙ্গী আরজেডি নেতা তেজস্বী যাদবের সঙ্গে বিহারের গ্রামে-গঞ্জে ঘুরছেন রাহুল। 'ভারত জোড়ো যাত্রা'র পর দেশের রাজনীতিতে বড়ভাবে প্রাসঙ্গিক হওয়া রাহুল এবার চাইছেন 'ভোট অধিকার যাত্রা'র পর দেশের প্রান্তিক মানুষদের মধ্যে দলের বার্তা পৌঁছে দিতে। এদিন, রাহুল 'ভোট অধিকার যাত্রা'য় কাটিহারে মৎস্যজীবী, মাখনা কৃষকদের সঙ্গে দেখা করলেন। তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনেন রাহুল। বিহারের প্রায় সব বড় বিরোধী দলের নেতাদেরই রাহুলের এই 'ভোট অধিকার যাত্রা'-য় দেখা যায়। সাংসদ পাপ্পু যাদব কাটিহারের যাত্রার মাঝে রাহুলের সঙ্গে কথা বলেন।

দেখুন কীভাবে সেখানে গেলেন রাহুল গান্ধী

দেখুন বিহারের কাটিহারে ভোটাধিকার যাত্রায় রাহুল গান্ধী

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2025 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).