Delhi: মহারাষ্ট্রে মহাধাক্কার পর দিল্লির ভোট নিয়ে বড় সিদ্ধান্ত কংগ্রেসের

মহারাষ্ট্রে মহাধাক্কা, হরিয়ানায় বড় হোঁচটে দিশাহারা কংগ্রেস এবার দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল। দিল্লিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস, গত দুটি বিধানসভা ও তিনটি লোকসভা নির্বাচনে কোনও আসন পাইনি।

Delhi: মহারাষ্ট্রে মহাধাক্কার পর দিল্লির ভোট নিয়ে বড় সিদ্ধান্ত কংগ্রেসের
Mallikarjun Kharge (Photo Credits: ANI)

মহারাষ্ট্রে মহাধাক্কা, হরিয়ানায় বড় হোঁচটে দিশাহারা কংগ্রেস এবার দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল। দিল্লিতে টানা ১৫ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস, গত দুটি বিধানসভা ও তিনটি লোকসভা নির্বাচনে কোনও আসন পাইনি। সেই দিল্লিতে এবার কংগ্রেসের ইন-চার্জ হিসেবে পাঠানো হচ্ছে উত্তরাখণ্ডের দাপুটে বিধায়ক কাজি মহম্মদ নিজামুদ্দিন (Qazi Mohd Nizamuddin)-কে। হরিদ্বারের মানগ্লাউর বিধানসভার বিধায়ক তথা কংগ্রেসের সম্পাদক কাজি নিজামুদ্দিন-কে দিল্লিতে ভাল ফল করার দায়িত্ব দিলেন মল্লিকার্জন খাড়গে। অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যে দলীয় অন্তর্দ্বন্দ্বে একেবারে জর্জরিত কংগ্রেস।

লোকসভা নির্বাচনের আগে দিল্লি কংগ্রেসের সভাপতি পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি। আপের সঙ্গে জোট বেঁধেও দিল্লিতে লোকসভা ভোটে কোনও লাভ হয়নি কংগ্রেসের। হরিয়ানা, মহারাষ্ট্র, জম্মু-কাশ্মীরের একেবারে খারাপ ফলের পর কংগ্রেস কর্মীদের মনোবল একেবারে তলানিতে। তার মধ্যেই আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট। নিজামুদ্দিনের কাজটা বেশ কঠিন তা নিয়ে সন্দেহ নেই।

দেখুন থবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2024 11:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).