Punjab: তীব্র দাবদাহের সতর্কতা জারি পাঞ্জাবে, গরমের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে। এমনকি আগামীকাল থেকে ২০শে মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহের শিকার পাঞ্জাবের জনগণ।সকাল থেকেই প্রচণ্ড গরম হাওয়া চলতে থাকায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত।এই অবস্থায় পাঞ্জাব সরকার পয়লা জুন থেকে স্কুলগুলিতে গ্রীষ্মকালীন অবকাশের ঘোষণা করেছে।তবে চিন্তা আরও বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে। এমনকি আগামীকাল থেকে ২০শে মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহের কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জানা গেছে এই সময় তাপমাত্রা পৌঁছতে পারে ৪৪ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞদের মত গম গাছের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা বেড়ে যাওয়াতে এই গরম আরো বাড়ছে। গত সন্ধ্যায় এ ধরনের ঘটনা বেড়ে হয়েছে ৮৫০০।
#Punjab faces scorching heat for the last few days.
Meteorological Department predicts a further increase of heat in coming days.
State government announced the summer vacation in schools from June 1. pic.twitter.com/UPDXpXTfu9
— All India Radio News (@airnewsalerts) May 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 17, 2024 11:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

