Pune Helicopter Crash: প্রবল ঝড়বৃষ্টির জেরে আছড়ে পড়ল হেলিকপ্টার, কী অবস্থায় যাত্রীরা?
শনিবার দুপুরে মুম্বইয়ের জুহু থেকে উড়ান শুরু করে কপ্টারটি। গন্তব্য ছিল হায়দরাবাদ। কিন্তু মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় হেলিকপ্টারটি।
Pune Helicopter Crash: পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার। ভারী বৃষ্টির জেরে যাত্রীবাহী হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে বলে জানা যাচ্ছে। বেসরকারি সংস্থার ওই চপারে চালক সহ চারজন ছিলেন। শনিবার দুপুরে মুম্বইয়ের জুহু থেকে উড়ান শুরু করে কপ্টারটি। গন্তব্য ছিল হায়দরাবাদ। কিন্তু মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় হেলিকপ্টারটি। প্রবল গতিতে ঝড় বৃষ্টির মুখে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুনের পাউদ এলাকায় ভেঙে পড়ে কপ্টারটি। তবে ভিতরে থাকা চারজন প্রাণে বেঁছে গিয়েছেন। খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ। আহত চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা যাচ্ছে, কপ্টার চালকের চোট গুরুতর। তবে বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল।
পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার...
#UPDATE | Among the 4 people who were in the Helicopter, captain sustained injuries and is hospitalised. The rest of the three persons are in stable condition: SP Pankaj Deshmukh Pune Rural Police https://t.co/9GmQwt2Aku
— ANI (@ANI) August 24, 2024
প্রাকৃতিক বিপর্যয়ের শিকার চপার...
#NewsFlash | A private helicopter crashed near Paud village in Pune district. The helicopter belongs to a private aviation company. It was going from Mumbai to Hyderabad. 4 people were travelling in the helicopter. Assessment of any injuries is being looked into: SP Pankaj… pic.twitter.com/NKZ439r44p
— DD News (@DDNewslive) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2024 04:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

