Priyanka Gandhi Vadra Road Show: মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো তে প্রিয়াঙ্কা গান্ধী, শিশুদের সঙ্গে মাতলেন গল্পে
সোনিয়া, রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন প্রিয়াঙ্কা। তাঁর আগে কালপেট্টার নতুন বাসস্ট্যান্ড থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর মেগা রোড শো শুরু হয়েছে।
রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়েনাড আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আজ সকালে পূর্ব ঘোষণামত মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন রাজীব কন্যা।মঙ্গলবার (২২ অক্টোবর) মা সোনিয়া গান্ধীর সঙ্গে মাইসোর পৌঁছন তিনি।সেখান থেকে রাতেই ওয়েনাড চলে আসেন তাঁরা। আজ সকালে ওয়েনাড পৌঁছন রাহুল গান্ধী। ২০১৯ সালে রাজনীতির ময়দানে নামে প্রিয়াঙ্কা গান্ধী। তারপর থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ারে একাধিক ওঠাপড়া লক্ষ্য করা গেলেও এর আগে কখনও ভোটে লড়েননি সনিয়া-কন্যা। তাই এই নির্বাচন গুরুত্বপূর্ণ প্রিয়াঙ্কার জন্য। সোনিয়া, রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যান্য স্থানীয় কংগ্রেস নেতাদের উপস্থিতিতে নিজের মনোনয়ন পত্র জমা দেবেন প্রিয়াঙ্কা। তাঁর আগে কালপেট্টার নতুন বাসস্ট্যান্ড থেকে রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীর মেগা রোড শো শুরু হয়েছে।
#WATCH | Kerala: Congress general secretary Priyanka Gandhi Vadra shares a candid moment with a young girl during her roadshow ahead of filing nomination for Wayanad Lok Sabha by-elections shortly.
Her brother and Lok Sabha LoP Rahul Gandhi, her husband Robert Vadra and her son… pic.twitter.com/dqm58zkQcD
— ANI (@ANI) October 23, 2024
ওয়েনাড লোকসভা উপনির্বাচনের নিজের মনোনয়ন জমা দেওয়ার আগে তার রোডশো চলাকালীন একটি অল্প বয়স্ক মেয়ের সঙ্গে খুনসুটিতে মাতলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। রোড শো তে ভাই এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তার স্বামী রবার্ট ভাদ্রা এবং ছেলে রায়হান রাজীব ভাদ্রাও তার সঙ্গে রয়েছেন। দলের নেতা এবং আই ইউ এম এল নেতা পিকে কুনহালিকুট্টিও প্রিয়াঙ্কার সঙ্গে রোডশোতে অংশ নিচ্ছেন।
#WATCH | Kerala: Congress general secretary Priyanka Gandhi Vadra begins her roadshow in Wayanad. Her brother and Lok Sabha LoP Rahul Gandhi, and her husband Robert Vadra are also with her.
She will file her nomination for Wayanad Lok Sabha by-elections shortly.
(Video… pic.twitter.com/chiztxCBLE
— ANI (@ANI) October 23, 2024
#WATCH | Kerala: Congress general secretary Priyanka Gandhi Vadra begins her roadshow in Wayanad. Her brother and Lok Sabha LoP Rahul Gandhi, and her husband Robert Vadra are also with her.
She will file her nomination for Wayanad Lok Sabha by-elections shortly. pic.twitter.com/qdIUAR8MHK
— ANI (@ANI) October 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 23, 2024 12:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

