Pradhan Mantri Rashtriya Bal Puraskar: ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ১৭জন শিশুর হাতে 'প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার' তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত মণ্ডপমে বীর বাল দিবসে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমাবেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী আজ ‘সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান’ চালু করবেন।

Pradhan Mantri Rashtriya Bal Puraskar: ব্যতিক্রমী কৃতিত্বের জন্য ১৭জন শিশুর হাতে 'প্রধানমন্ত্রীর জাতীয় শিশু পুরস্কার' তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Pradhan Mantri Rashtriya Bal Puraskar (Photo Credit: X@DDNewslive)

আজ নতুনদিল্লীতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার (Pradhan Mantri Rashtriya Bal Puraskar 2024) প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ব্যতিক্রমী কৃতিত্বের জন্য দেশের ১৪ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সাতটি বিভাগে ১৭ জন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করা হয়।শিল্প ও সংস্কৃতি, সাহসিকতা, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, খেলাধুলা এবং পরিবেশে কৃতিত্বের জন্য কেন্দ্র, শিশুদের বাল পুরস্কার প্রদান করে থাকে। পুরস্কার হিসেবে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে একটি পদক ও অভিজ্ঞানপত্র।

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঃ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভারত মণ্ডপমে বীর বাল দিবসে অংশগ্রহণ করবেন এবং এই উপলক্ষে সমাবেশে ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী আজ ‘সুপোষিত গ্রাম পঞ্চায়েত অভিযান’ চালু করবেন। এর লক্ষ্য পুষ্টি-সম্পর্কিত পরিষেবার বাস্তবায়ন জোরদার করার মাধ্যমে শিশুদের পুষ্টির ফলাফল এবং সুস্থতার মানকে আরো উন্নত করা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 26, 2024 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).